Main Menu

সংবাদিক পীর হাবিবের প্রতি জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বরেণ্য সংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা করা হয়েছে।

রোববার (৬ ফেব্রয়ারী) রাতে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে তাঁর মরদেহ আনা হলে সেখানে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কার্যনির্বাহী সদস্য, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও মিঠু দাস জয়, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জ্যেষ্ঠ সদস্য উজ্জ্বল মেহেদী, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য মামুন হাসান, আনিস মাহমুদ, পিংকু ধর, দিব্যজ্যোতি সী, মৃণাল কান্তি দাস, মামুন হোসেন, রেজাউল হক ডালিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed