রোটারী ক্লাব অব সিলেট সিটির হুইল চেয়ার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর বলেছেন, দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারীয়ানরা সুন্দর সমাজ গঠনে কাজ করছেন। সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাই সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের স্বার্থে রোটারিয়ানদের পাশাপাশি সমাজের সকলকে কাজ করতে হবে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) রবিবার সন্ধায় সিলেট নগরীর একটি অভিজাত হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ নুরুর রহমান- এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটাঃ এস এ শফি’র সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট ক্বীনব্রিজের ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আশরাফ খান পারভেজ, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ তানিয়া আহমেদ, পিপি রোটাঃ একেএম কামরুজ্জামান মাসুম, রোটাঃ আহসান হাবিব, রোটাঃ তাসলিমা বেগম, রোটাঃ মাসুক আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed