Main Menu

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: ঢাকা ও চট্টগ্রাম পেরিয়ে বিপিএল এসেছে সিলেটে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ দিনে হবে ৬ ম্যাচ।

বিপিএলের সিলেট পর্বে ৮ ফেব্রুয়ারি মিনিস্টার ঢাকার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরই মধ্যে সবগুলো দল পৌঁছে গেছে সিলেটে। ঢাকায় শেষ দিন বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়। দিনে ও রাতের দুটি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হয় দলগুলোকে। সিলেটের আবহাওয়া গুমোট হয়ে থাকলেও বৃষ্টি নেই। আগামী তিন-চারদিন বৃষ্টির শঙ্কাও নেই।

Manual1 Ad Code

সিলেট বিভাগের দল সিলেট সানরাইজার্স এখানে তিনটি ম্যাচ খেলবে। সোমবার প্রথম ম্যাচ খুলনার বিপক্ষে। পরের দুইটি খেলবে বরিশাল ও কুমিল্লার বিপক্ষে।

Manual7 Ad Code

৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া সিলেটের প্লে’ অফে উঠার সম্ভাবনা কাগজে-কলমে টিকে আছে। তবে সিলেটে যদি তারা ম্যাচ জিততে না পারে তাহলে বিপিএল শেষ হয়ে যাবে নিজ শহরেই।

Manual3 Ad Code

সিলেটে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ও বরিশাল। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচ দিয়েই এখানে টি-টোয়েন্টি উন্মাদনা শুরু হবে। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৯ পয়েন্ট কুমিল্লার। তারা রয়েছে শীর্ষে। বরিশালেরও পয়েন্ট ৯। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি।

পয়েন্ট তালিকার তিনে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ৭ ম্যাচে ৩টি করে জয় ও পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৭। খুলনা টাইগার্স রয়েছে চার নম্বরে। তাদের পয়েন্ট ৬। ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের অবস্থান পাঁচে।

Manual1 Ad Code

টুর্নামেন্টের প্লে অফে কোন চার দল যাবে তা নিশ্চিত হয়ে যেতে পারে সিলেটেই।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code