Main Menu

সিলেটের ৮ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সপ্তম ধাপের ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সিলেটের ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Manual8 Ad Code

সিলেটের এই ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিই হাওরাঞ্চলখ্যাত সুনামগঞ্জ জেলার। আর সুনামগঞ্জের ইউনিয়নগুলোর অবস্থান আবার তাহিরপুর উপজেলায়। এ উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়।

Manual1 Ad Code

নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এছাড়া যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

Manual2 Ad Code

গত ৩০ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ৭ম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জানুয়ারী ধার্য্য করা হয়। এছাড়া ১৫ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই, ২২ জানুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম ধাপে ১৩৮টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় ইউপির ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রোববার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। বাকি ১২৯ ইউপিতে ভোট হবে প্রচলিত ব্যালট পদ্ধতিতে।

Manual3 Ad Code

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বলেন, এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code