শান্তিগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলায় মাইক্রোবাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।
নিহত চালক জ্যোতিষ চন্দ্র দাশ (৪০) সুনামগঞ্জের দিরাই উপজেলার চান্দপুর গ্রামের যোগেন চন্দ্র দাশের ছেলে। তিনি পেশাগত কারণে সিলেট নগরের বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার রাত ১০টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পাগলা বাজার এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩৮০৪) ও সুনামগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি (সিলেট-থ ১১-১০৯৪) ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যান।
স্থানীরা ধারণা করেন, রাস্তায় দিন থেকে একটি মাটিবাহী ট্রাক বিকল অবস্থায় পড়ে থাকার কারণে রাতের আঁধারে এ দূর্ঘটনাটি ঘটে। উপস্থিত সময়ে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, তাৎক্ষণিক ঘটনাস্থলে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি, শান্তিগঞ্জ থানা পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এসে যৌথভাবে দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাস উদ্ধার করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed