টিকটক ভিডিও করার জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটক ভিডিও করার জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বন্দরের একরামপুর ইস্পাহানী মাঝি গলিতে গত ২ ফেব্রয়ারী বুধবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ষণ মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়। পলাতক রয়েছে প্রধান আসামি। অভিযুক্ত সবার বয়স ১৮ বছরের নিচে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র বলেন, টিকটক ভিডিও করার জন্য গত বুধবার বিকালে কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নেয় কথিত প্রেমিক বিল্লুসহ পাঁচজন। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত শুটিং করে। রাত ৯টার দিকে ইস্পাহানী মাঝির গলি এলাকার নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে বিল্লু। এ সময় তার চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এলাকাবাসী ধর্ষণের বিষয়টি টের পেয়ে তিন সহযোগীকে আটক করে।
Related News
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্নRead More
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবারRead More



Comments are Closed