ছাতকে বিকল্প রাস্তা না করে কালভার্ড ভাঙ্গায় জনদূর্ভোগ
ছাতক প্রতিনিধি: ছাতকের জালালপুর থেকে দোলারবাজার হয়ে লামা-রসুলগঞ্জ পর্যন্ত একটি রাস্তা রয়েছে। লামা-রসুলগঞ্জ শেষে সংযুক্ত হয়েছে জগন্নাথপুর উপজেলার সড়কের সাথে।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর নামক ওই সড়কের প্রবেশ পথে রত্না নদীর উপর একটি কালভার্ড রয়েছে। ওই কালভার্ডটি ভেঙ্গে নতূন কালভার্ড নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগ থেকে ভাঙ্গার কাজ শুরু হয়। এটির কাজ পেয়েছে মেসার্স আকবর আলী। কিন্তু যান চলাচলের বিকল্প কোন রাস্তা নির্মাণ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্ড ভেঙ্গে মানুষের চলাচলে মারাত্বক ব্যাঘাতের সৃষ্টি করেছে। বৃষ্টি নামা শুরু হলে রত্না নদী নামের ওই খাল পাড়ি দিয়ে মানুষ পায়ে হেটে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হবে। অসুস্থ একজন রোগি নিয়ে ওই পথে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঠিকাদারী প্রতিষ্ঠানের এমন আচরণে তারা ক্ষুব্ধ। তাই তারা কালভার্ড ভাঙ্গা বন্ধ করে আগে মানুষ চলাচলের বিকল্প রাস্তা তৈরি করার জোর দাবী জানান।
এ ব্যাপারে ছাতক উপজেলা উপ প্রকৌশলী আবুল মনসুর মিয়া জানান, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে আরসিসিসহ ১০ কিলোমিটার সড়কের কাজ পায় মেসার্স আকবর আলী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। জালালপুরের কালভার্ড ভাঙ্গার আগে বিকল্প রাস্তা তৈরি করার কথা রয়েছে। যাতে মোটরসাইকেল, রিক্সাসহ ছোট যানবাহন পারাপার হতে পারে। তিনি আরও বলেন দুই মাসের মধ্যে এ কালভার্ডটির নির্মাণ কাজ শেষ হবে।
Related News
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More
সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিসহ মানব পাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬Read More



Comments are Closed