চাঁদপুরে মাইক্রো-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলবে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আটোরিকশার চালক মতলব উত্তরের ঘনিয়ারপাড় এলাকার বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশার চালক জসিম উদ্দিন (৫০), চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের মেয়ে নুপুর আক্তার (১৮) এবং অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (আনুমানিক ৭০ বছর)।
পুলিশ জানায়, অটোরিকশাটি চাঁদপুর থেকে মতলবের দিকে যাচ্ছিল। এতে চালকসহ ছয়জন ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় যাত্রীদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, এ তিনজনের মধ্যে দুজনকে মৃত এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর মারা যান। এছাড়া নিহত হানিফ বেপারীর স্ত্রী পপি আক্তারসহ (২০) আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে তার চালক পালিয়ে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হানিফ বেপারী, তার স্ত্রী পপি এবং নুপুর বিভিন্ন অনুষ্ঠানে নেচে থাকেন। মতলবে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে তারা চাঁদপুর থেকে রওয়ানা দিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed