Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথে ও আরেকজনের বাড়ি গোলাপগঞ্জে। বিশ্বানাথের মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর ও গোলাপগঞ্জের ব্যক্তির বয়স ৭৫ বছর।

গতকাল (সোমবার) রাতে সিলেটের ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তারা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০০ জন।

মঙ্গলবার (১ ফেব্রয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬৮, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৪১ জন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৮৭ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ৬৬৩ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা এখন ৬৩ হাজার ২৮৬ জন।

একই সময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৯৪ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৪৭৪ জন।

এ পর্যন্ত মারা যাওয়া ১২০০ জনের মধ্যে সিলেট জেলার ৮৮৬ জন, সুনামগঞ্জের ৭৫ জন, হবিগঞ্জের ৪৯ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

Share





Related News

Comments are Closed