Main Menu

জাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ৪৬তম ব্যাচের এসএম সোহান ও সাধারণ সম্পাদক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের ৪৭ তম ব্যাচের মোঃ শাফিন আহম্মেদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) এক বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রসংসদের সাবেক সভাপতি মোঃ সৈকত রায়হান ও সাধারণ সম্পাদক আনিকা সুবাহ্ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে খুশবুর রহমান পুলক (৪৬ ব্যাচ), তাসনীম আজমী দোলা (৪৬ ব্যাচ), হাসমির রহমান অনিক (৪৬ব্যাচ), মীর মরশেদুল হক চৌধুরী (৪৬ ব্যাচ), হাসানুজ্জামান লাজু (৪৬ ব্যাচ) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শরণ এহসান (৪৭ ব্যাচ), মাহফুজুর রহমান (৪৭ ব্যাচ), মোছাঃ মুমতারিন ইলমা (৪৭ ব্যাচ), সাজিয়া জাইমা (৪৭ ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মিয়া মোঃ মশরিকুল করিম, অমিত হাসান শাকিল, আফিয়া আলম, মাহমুদা আক্তার মুক্তা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন রুবায়েত নাফিজ মুস্তাক জিলান, মোঃ সোহেন রানা, ফারিয়া তাসনিম লামিয়া।

এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ সাঈদ হোসেন সাদী, প্রচার সম্পাদক হিসেবে রাসেল আলী, সহ-প্রচার সম্পাদক হিসেবে রাজন আলী ও প্রীতম সাহা, দপ্তর সম্পাদক হিসেবে নাসিম, সহ-দপ্তর সম্পাদক হিসেবে সাজ্জাদ সরকার ফাহিম ও আতিক শাহরিয়ার, ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে আলফাজ হোসেন মুন্না, রনি ইসলাম ও শাহরিয়ার কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে অরন্য অদিতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ফেরদৌস এ বুশরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম শাওন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

প্রসঙ্গত, ছাত্রসংসদে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ শাদেদুর রশিদ, প্রফেসর ড. মোঃ শরিফ উদ্দিন, প্রফেসর ড. মোঃ হাসিবুর রহমান, প্রফেসর ড. মোঃ সোহেল রানা, জনাব রেজা মোহাম্মদ আরিফ, জনাব এস. এম. নওশাদ হোসেন, ড. মোঃ আশরাফুল হাসান, জনাব মোঃ শামীম হোসাইন, আফফান হোসেন আপন, মোঃ সৈকত রায়হান, আনিকা সুবাহ্।

Share





Related News

Comments are Closed