ভারতীয় চেম্বারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় আমদানিকারক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রয়ারী) আইআইসিসিআই’র পরিচালনা পর্ষদের সাথে এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদের জুম এর মাধ্যমে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইআইসিসিআই এর সভাপতি অতুল কুমার ছেক্সিনা।
ভার্চুয়াল মতবিনিময় সভায় এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি হাসিন আহমদ ও পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।
আইআইসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন- আইআইসিসিআই এর রেসিডেন্ট ম্যানেজার আমরেন্দা সিং, এডমিন পামেলা পাল, এসিসটেন্ট এডমিন সুজাতা রক্ষিত তনু, সিনিয়র এক্সিকিউটিভ সুলতানা শীলা।
বিগত ২৯ জুলাই ২০১৯ইং ইন্ডিয়ান ইম্পোটার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। এর পর দুই চেম্বারের প্রতিনিধিদের এটিই প্রথম সভা। উভয় চেম্বারের সভাপতিরা সমঝোতা স্মাক্ষর সম্পাদনের জন্য উভয় চেম্বারের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। ভার্চুয়াল মত বিনিময় সভায় উভয় দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উভয় দেশের ব্যবসায়ীদের ব্যবস্থাপনার দক্ষতা ও পেশাদারীত্ব বৃদ্ধিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আইআইসিসিআই এর সভাপতি বলেন, আইআইসিসিআই বাংলাদেশে প্রায় ৩০০ এর উপরে সদস্য রয়েছে যার মধ্যে বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, রুপায়ন গ্রুপ, পাওয়ার ভিশন গ্রুপ, টেকনো মিডিয়া লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড উল্লেখযোগ্য। ভারতীয় আমদানিকারক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শীঘ্রই বিদেশী সদস্যদের সাথে যুক্ত করার জন্য এবং বিদেশী ও দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রচারের সুবিধার্থে অনেক দেশে অফিস খুলতে যাচ্ছে।
এসএমসিসিআই এর সাবেক সভাপতি হাসিন আহমদ বলেন, উভয় দেশের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিনিয়োগ বৃদ্ধিতে এবং আভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার আইআইসিসিআই এর সাথে কাজ করতে প্রস্তুত।
হাসিন আহমদ বলেন, সিলেটে আইটি খাত, পর্যটন খাত সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উভয় চেম্বার একসাথে কাজ করবে। এভাবে ঘনঘন মতবিনিময় সভার আয়োজন করলে উভয় দেশের ব্যবসায়ীদের সম্ভাবনার ক্ষেত্র আরো উন্মোচিত হবে।
Related News
জৈন্তাপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরRead More
ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়েRead More



Comments are Closed