নবীগঞ্জে হাত-পা বাঁধা গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে রাজনা বেগম (১৮) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে রাজনার স্বামী জাকারিয়া পলাতক রয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের সাহেব আলী চৌধুরীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার গলা কাটা লাশ উদ্ধার করে।
রাজনা বেগম পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আং রহিমের মেয়ে। প্রায় চার মাস আগে সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের জাকারিয়ার সাথে তার বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করছেন। সপ্তাহখানেক আগে জাকারিয়া সাহেব আলী চৌধুরীর বাসায় রুম ভাড়া নেন।
ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে বাসায় ওঠে। তবে এই সময় তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ শুনি নাই।
নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া জানান, কি কারণে তার বোন খুন হয়েছে কিছুই জানেন না।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় লাশ পেয়েছি। কিন্তু কি কারণে ওই গৃহবধূ খুন হয়েছেন, তা এখনও জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামী ঘটনাস্থলে না থাকায় প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed