তাহিরপুরে ট্রাকের চাপায় শিশু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে এক্সভেটরের (মাটি খননকারী যন্ত্র) সঙ্গে থাকা ট্রাকের চাপায় রাহাত মিয়া (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রাহাত উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।
সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে বলদার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময় ধরুন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed