Main Menu

নিউহাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের শীতবস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের লামাপাড়ায় নিউহামওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সৌজন্যে বাংলাদেশ শাখার ব্যবস্থাপনায় দরিদ্র জনগোষ্টির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা হাজী শুকুর আলী ও শিক্ষানুরাগী আব্দুল মতিন, মান্নারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল মছব্বির ৩নং ওয়ার্ডের সদস্য প্রদীপ কুমার দাশ সংরক্ষিত মহিলা সদস্য লাভলী বেগম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন প্রবাসীরা বিদেশ থাকলেও দেশের প্রতি টান থাকায় নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ লাকি মিয়া প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেন। এর অংশ হিসাবে আমাদের এলাকায় তা বিতরণ করা হলো। সভায় আলহাজ¦ লাকি মিয়ার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed