Main Menu

জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারী, ক্লাস হবে অনলাইনে

জাবি প্রতিনিধি: আগামী ৭ ফেব্রুয়ারী হতে সকল ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইন এ চলমান থাকবে।

রবিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারী  থেকে সকল ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, মৌখিক, ব্যাবহারিক, অনুশীলননী পরীক্ষা ও উইকেন্ড প্রোগ্রাম) যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে নেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করে।বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুরূপ ব্যবস্থা নিতে বলা হয়।তারই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

Share





Related News

Comments are Closed