Main Menu

ছাতকে একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে উত্তেজনা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজারে একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে সপ্তাহ ব্যাপী স্থানীয়দের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, খাদিমুল কোরআন পরিষদ লক্ষিবাউর বাজার শাখা সম্প্রতি দু’টি গ্রুপে বিভক্ত হয়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। মাওলানা ইসলাম উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ও হাফিজ জুবায়ের আহমদের রয়েছে ওপর গ্রুপ।

দু’টি গ্রুপের পক্ষ হতেই একই দিন একই স্থানে লক্ষি বাউর বাজারে ৩০ জানুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় দের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। দু’পক্ষই ওয়াজ মাহফিল অনুষ্ঠান করতে দৃঢ় প্রতিজ্ঞায় থাকায় উভয়ের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ার ফলে সরকারি ভাবে ওয়াজ মাহফিল মিছিল মিটিং সভা সমাবেশ করতে বিধিনিষেধ থাকায় এসব মানছে না কেউই। মাহফিলকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা সহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

এব্যাপারে খাদিমুল কোরআন পরিষদের একাংশের সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন জানান মাহফিলের বিষয় নিয়ে এলাকার মুরব্বিদের নিয়ে বসা হয়েছে। অপরাংশের সভাপতি হাফিজ জুবায়ের আহমদের সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও লক্ষিবাউর বাজার কমিটির সভাপতি সাদিক মিয়া জানান এখন পর্যন্ত (২৯ জানুয়ারি) দু’পক্ষের প্রস্তুতি চলছে স্থানীয় লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে আছেন।

ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান মাহফিল করবে না বলে আমাকে দু’পক্ষই প্রতিশ্রুতি দিয়েছেন।

Share





Related News

Comments are Closed