ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাঁধের কাজ সম্পন্নের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাজের বিনিময়ে টাকা-কাবিটা) নীতিমালা অনুযায়ী দেড় মাস আগে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখনো বাঁধের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছেন হাওরাঞ্চলের কৃষকরা।
হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু করার দাবিতে শনিবার (২৯ জানুয়ারি) মানববন্ধন করেছে সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ের কৃষকরা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং এএলআরডির সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে মাটিয়ান হাওর পাড়ের বিভিন্ন গ্রামের কৃষকরা অংশ নেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংস্থার কার্যকরী কমিটির সদস্য আসাদ জাহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন, দিলীপ সরকার, সুশান্ত সরকার প্রমুখ।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, অন্যান্য বছর হাওর থেকে দেরিতে পানি নামার কারণে বাঁধের কাজ শুরু হতে দেরি হতো। এবছর অনেক আগেই হাওরের পানি নেমে গেছে। তাই এবছর যথাসময়ে কাজ শুরু করার সুযোগ ছিল। কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা থাকলেও এখনো ২০ ভাগ বাঁধের কাজও শুরু হয়নি। এটি দায়িত্বে চরম অবহেলার সামিল। আমরা দ্রুত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবি জানাই। একই সাথে নিয়ম মেনে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার দাবি জানাই।
মানববন্ধনে কৃষকরা জানান, দেরিতে বাঁধ দেওয়া হলে মাটি নরম থাকে এবং বন্যা হলে পানির ধাক্কায় সহজে বাঁধ ভেঙে যায়। যেকোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তখন বাঁধ নির্মাণ কঠিন হয়ে যাবে। তাই ফসল ঘরে তোলা নিয়ে তাদের মনে শঙ্কা কাজ করছে।
Related News
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More
সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিসহ মানব পাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬Read More



Comments are Closed