বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
তার নাম জয়দ্বীপ সরকার (৩৮)। শুক্রবার ২৯ জানুয়ারি দিবাগত রাত ৩টায় ওসমানীনগর উপজেলার নাজির বাজারে স্বাভাবিক ভাবে বসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগে গেল ২২ জানুয়ারি সিলেট শহর থেকে নিখোঁজ হন তিনি।
এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জয়দ্বীপ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।
জিডিতে বলা হয়, গত ২২ জানুয়ারী শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি আর।
উদ্ধারের পর জয়দ্বীপ পুলিশকে জানান, নিখোঁজের দিন তিনি ব্যবসায়িক কাজে সিলেট গেলে কদমতলী থেকে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়।
এরপর এ কয়দিন চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। পরে স্বাভাবিক ভাবেই শুক্রবার মধ্যরাতে তাকে নাজির বাজারে ছেড়ে যায়!
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ৮ দিন পর তাকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক অবস্থায় পাওয়া নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি অপহরণ না স্বেচ্ছায় আত্মগোপন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, জয়দ্বীপকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি অপহরণ না অন্যকিছু? তা খতিয়ে দেখছি বলে তিনি সাংবাদিকদের জানান।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed