কানাইঘাটে সাংবাদিকের হাত-পায়ে কুপিয়েছে সন্ত্রাসীরা
কানাইঘাট প্রতিনিধি: হত্যা মামলার আসামীদের স্বশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক আব্দুর রব (৪৫)। সন্ত্রাসীরা তার হাত-পায়ে কুপিয়ে মারাত্নক জখম করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১টার দিকে সাংবাদিক আব্দুর রব কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি জামে মসজিদের নির্মাণ কাজ দেখে নিজ বাড়ী এরালিগুল গ্রামে ফিরছিলেন। পথে মসজিদের সামনের রাস্তার উপর তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় এলাকার ৪/৫জন সন্ত্রাসী।
হালাকারীরা সাংবাদিক আব্দুর রব এলাকার নজরুল ইসলাম নজু হত্যার মামলার সাক্ষী হওয়ার কারনে সম্প্রতি সময়ে তাকে কয়েকবার প্রাণে হত্যার হুমকি দেয়। এর জের ধরে রবিবার প্রাণে হত্যার উদ্দেশ্যে মসজিদের সামনে রাস্তার উপর আব্দুর রবকে দ্বারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপোর্যপুরি দ্বারালো অস্ত্র দিয়ে আঘাত করে পা বিচ্ছিন্ন করার জন্য মারাত্মক জখম ও ডান হাত সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার আর্তচিৎকারে মসজিদের কাজে থাকা এলাকার লোকজন এগিয়ে এসে আব্দুর রবকে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা করেন। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকগন সাংবাদিক আব্দুর রব এর অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়রা জানিয়েছেন সাংবাদিক আব্দুর রব এর উপর হামলাকারীরা এলাকায় প্রভাবশালী এবং এই হামলাকারীরা কয়েক মাস আগেও এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজুকে হত্যা করে। উক্ত হত্যা মামলার স্বাক্ষী ছিলেন সাংবাদিক আব্দুর রব যার কারনে মামলার আসামীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
আব্দুর রব এর আত্মীয় স্বজনরা জানিয়েছেন নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামীরা গত শনিবার রাতে সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদের বাড়ীতে একটি বৈঠকে এবং স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আব্দুর রব এর উপর হামলা করবে বলে ঘোষনা দেয়। এর পরদিন তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।
এদিকে সাংবাদিক আব্দুর রব এর উপর হামলার খবর পেয়ে সাথে সাথে এলাকায় হামলাকারীদের আটক করতে পুলিশ পাঠান কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন।
ওসি (তদন্ত) জাহিদুল হক এসময় স্থানীয় সাংবাদিকদের জানান আব্দুর রব এর উপর হামলাকারীদের আটক করতে এলাকায় পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় কর্মরত সাংবাদিক ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক আব্দুর রবকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed