Main Menu

হবিগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটেছে।

মৃত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা বড়হাটির মো. সালমান। আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে হাটাহাটির সময়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে তারের মধ্যে দুই ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির জন্য তারা খুঁটিতে উঠছিল কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খুঁটির নিচের পুকুরে দুটি ট্রান্সফরমার পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed