ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের পাকুড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় জেলার অমড়াপাড়া থানা এলাকার পেডারকোলা গ্রামে বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে ৪০ যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড সংঘর্ষের জেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে বাসটির বিভিন্ন অংশ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed