শান্তিগঞ্জে দুর্বৃত্তদের আগুনে হাঁসের খামার পুড়ে ছাই
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষক হাবিবুর রহমানের খড়ের ঘর, হাঁসের খামার ও অর্ধশতাধিক হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া খড়ের ঘরে বেধে রাখা দুইটি মহিষের মধ্যে একটি মহিষ আগুনে দগ্ধ হয়েছে এবং অপরটি প্রাণে রক্ষা পায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক হাবিবুর রহমান।
বুধবার (৫ জানুয়ারী) ভোর রাতে শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে কৃষক হাবিবুর রহমানের বাড়ীতে এঘটনা ঘটে। তাৎক্ষণিক গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনায় প্রাণে রক্ষা পায় পার্শ্ববর্তী বসত ঘর, বাংলা ঘর, গোয়াল ঘর ও আশপাশের বাড়ীর বসত ঘর।
কৃষক হাবিবুর রহমান জানান, বুধবার ভোর রাতে তিনি বাংলা ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাংলা ঘরের পাশে লোকজনদের ফিস ফিস শব্দে তাঁর ঘুম ভেঙ্গে যায়। তখন বাংলা ঘর থেকে বাহির হয়ে একই গ্রামের প্রতিপক্ষ আসাব উদ্দিনের ছেলে কফিল উদ্দিন, রায়হান, ফারহান ও ফবির উদ্দিনকে আগুন দিতে দেখতে পান। এসময় হাবিবুর রহমানের শোর চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খড়ের ঘর, হাঁসের ঘর ও অর্ধশতাধিক হাঁস পুড়ে ছাই হয়ে যায়। খড়ের ঘরে বেধে রাখা একটি মহিষ আগুনে দগ্ধ হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় ঠাকুরভোগ গ্রামের কৃষক হাবিবুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed