Main Menu

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী-মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন বড়ইয়া কা‌জিরচর এলাকার খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছে‌লে হারুন নলী (৪৫) এবং মোনা‌সেফ আলীর ছে‌লে‌ ওমান প্রবাসী রাজীব নলী (২৩)।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান।

তিনি ব‌লেন, মীরগঞ্জ থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শে এক‌টি গা‌ছে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তিনজ‌ন মারা যান। ময়নাতদন্তের জন্য তিনজ‌নের মরদেহ হাসপাতালের ম‌র্গে পাঠানো হ‌বে।

Share





Related News

Comments are Closed