ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: স্কুলে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার মাকড়াই সুইস গেট এলাকার মো. আফসার আলীর ছেলে মো. সাহাদত, একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাহরিয়ার শুভ এবং মো. শুক্কর আলীর ছেলে মো. মোজাহিদ। এদের মধ্যে সাহাদত এবং শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতদের বন্ধু মো. জিহাদ ইসলাম জানান, শাহরিয়ার শুভ তার বাবার মোটরসাইকেল নিয়ে সাহাদত এবং মোজাহিদসহ সকালে বিদ্যালয়ে ভর্তির জন্য আসে। সেখানে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে তিন জন ঘুরতে যায়। সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহাদত এবং শাহরিয়ার শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed