দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৭
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে।
এসময়ে নতুন করে আরও ৫৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৬৬ জনে।
রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ১৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
এর আগে, শনিবার (১ জানুয়ারি) দেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা যান। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হন ৩৭০ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়, দেশে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী শনাক্ত বেড়েছে ৬০ শতাংশ এবং মৃত্যু ১৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জন। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত রোগী ৬০ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ মৃত্যুহার ১৫০ শতাংশ বেশি। ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। ৩১ ডিসেম্বর এ হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে।
ডা. মো. রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনও কখনও তা ছিল ১ শতাংশের কাছাকাছি। কিন্তু ২১ ডিসেম্বর থেকে ক্রমেই সংক্রমণের হার বেড়ে বর্তমানে দুই দশমিক ৭৮ পর্যন্ত বেড়েছে।
বলা যায়, বেশ কিছুদিন করোনা সংক্রমণ স্থিতিশীল থেকে তা আবার বাড়ছে। নভেম্বর মাসে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ জন। ডিসেম্বর মাসে তা ৯ হাজার ২৫৫ জনে বেড়েছে।
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে অভিমত অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।
এর আগে শনিবার (১ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed