শনিবার সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনদিনের সফরে তিনি শনিবার সকাল ৯টার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন।
এরপর বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন তিনি। আর বিকেল ৪ টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আগামী রোববার সকালে মন্ত্রী ইমরান গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী সমাবেশে যোগ দেবেন তিনি। বিকেলে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন মন্ত্রী।
আগামী সোমবার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ইমরান আহমদ। দুপুর সাড়ে ১২টায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন তিনি। সেদিন সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed