দিরাইয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে বৃহস্পতিবার নদীতে গোসল করতে নেমে নয় বছরের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে নদীতে তার লাশ ভেসে উঠেছে।
শিশুটির নাম সুমাইয়া আক্তার (৯)। সে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দিরাইয়ের করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামে সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার নানার গ্রামের আরও কয়েক শিশুর সঙ্গে সে পাশের কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারা শিশুটির সন্ধান পায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা চেষ্টা করেও সুমাইয়ার সন্ধান পাননি। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারাও শিশুটির সন্ধান পায়নি। পরে আজ দুপুরের দিকে নদীর পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন।
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ দাফনের প্রস্তুতি চলছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed