হাফ ম্যারাথন, পৌনে ৩ ঘণ্টায় ২১ কিলোমিটার পাড়
নেত্রকোণা প্রতিনিধিঃ বিশ্ব আত্মহত্যা দিবস প্রতিরোধ উপলক্ষে নেত্রকোনায় সেইলর হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনার রানার্স কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ভোর সাড়ে পাঁচটার দিকে অন্তত ৩২৫ জন এতে অংশ গ্রহন করেন। সকাল সাতটার দিকে সদর উপজেলার কিড্ডিকিংডম পার্কে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন মণি, সমাজকর্মী নাজমুল হুদা ওয়ারেসী, ক্রীড়াবিদ রাজিব আহমেদ, আবদুল মোমেন প্রমুখ।
পরে আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। এতে প্রথম হয়েছেন ওহাব খান, দ্বিতীয় সালেহ আহমেদ ভূঁইয়া, তৃতীয় মুন্নী আক্তার, নৃপেন চৌধুরী, শাখিল মিরাজ ও এ কে এম হাসান।
আয়োজক সংগঠনের সদস্য শেখ ফরিদ আল মামুন জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা রানার্স কমিউনিটি পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। গত বছর দেশে করোনা মহামারি দেখা দিলে জনসচেতনতায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৫ জুলাই মাদকের বিরুদ্ধে দৌড় ও এক হাজার গাছ লাগানো হয়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed