নেত্রকোণায় ইউনিয়ন আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওমীলীগের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ আলীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০ টার দিকে শিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাতের আধারে কেবা কারা নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেনকে হত্যা করে।
হত্যার পর মকবুল হোসেন বাদী হয়ে সোহেল মিয়া, মরম আলী, আনিসুর রহমান, স্বপন মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বাদী পক্ষের লোকজন আসামীদের ৯টি বাড়ী ঘর ভাঙ্গচুর করে ও লুটপাট করে মালামাল নিয়ে যায়।
কিছুদিন পরে আসামীদের লুটপাট করে নিয়ে যাওয়া মালামাল গোপনসূত্রে সন্ধ্যান পায় আসামীপক্ষের লোকজন। সন্ধ্যান পাওয়া কিছু মালামাল উদ্ধার করে। বাকী মালামাল উদ্ধারের জন্যে শুক্রবার আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী ও ওমর আলী (সৌদি প্রবাসী) শিবনগর কান্দাপাড়া বাজারে গেলে তাদের দুজনকে বাদীপক্ষের ১০/১৫ জন লোক শিবনগর গ্রামে নিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে। পরে ঘটনাস্থলেই আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী নিহত হয় ও ওমর আলী (সৌদি প্রবাসী) কে গুরুতর অবস্থায় নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওমর আলী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুল্লাহ খান বলেন, এখনো মামলা হয়নি, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল নেত্রকোণায় প্রেরণ করা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed