সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৭১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২১ জনে।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭১ জনের শরীরে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৭৫৭ জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৭১ জনের মধ্যে ৪২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ২০ জন।
এপর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৭৫৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৫৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯২১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ১১৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৫ জন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed