ছাতকে ৪দিন ধরে গৃহবধূ নিখোঁজ
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে ৪দিন ধরে রিমা বেগম (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।
জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানসিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামের মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু’টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরদিন তাঁর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল সবুজ রঙের সেলোয়ার-কামিজ। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল (01779-878 116) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed