Main Menu

রাজধানীতে নেতাকর্মীদের উপর হামলা: সিলেট বিএনপির নিন্দা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত চলাকালে বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী হামলা, গুলীবর্ষণ ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

Manual4 Ad Code

এই ধরনের ন্যাক্কারজনক হামলা বন্ধ করে এর সাথে জড়িত অতিউৎসাহী পুলিশ সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তিনি।

Manual7 Ad Code

মঙ্গলবার এক বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও মাজার জিয়ারতে যান দলীয় নেতাকর্মীরা। জিয়া উদ্যানে প্রবেশের সাথে সাথে কতিপয় অতিউৎসাী পুলিশ সদস্য কোন ধরনের উস্কানী ছাড়াই নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলীবর্ষণ ও লাটিপেটা শুরু করে। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী আহত হন। এসময় পুলিশ গুলীবিদ্ধ হয়ে আহত নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে। এমনকি গুরুতর আহত নেতাকর্মীদের চিকিৎসা দেয়া থেকে বিরত থাকে।

Manual1 Ad Code

এই ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। করোনা মহামারীতে মানুষ নিজেকে সংশোধন করলেও আওয়ামীলীগ তাদের বাকশালী চরিত্র সংশোধন করেনি। তাই উস্কানী ছাড়াই দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর পরিনতি বাকশালীদের জন্য মঙ্গলজনক হবেনা। জনতার আদালতে বিচারের কাঠগড়ায় আওয়ামীলীগের সব অপকর্মের বিচার একদিন হবেই হবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code