জেলা প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে সিলেট জেলা পরিষদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে সিলেট জেলা পরিষদ। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন সিলেট জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি ও জেলা পরিষদের উপসহাকরী প্রকৌশলী হাসিব আহমদ।
অতিমারি করোনা থেকে রক্ষায় ব্যবহৃত সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো জেলা পরিষদের লগো সম্বলিত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ।
এই করোনাকালে সম্মুখসারির করোনাযোদ্ধা সাংবাদিকদের জন্য সুরক্ষা সামগ্রী উপহার নিয়ে সিলেট জেলা পরিষদ এগিয়ে আসায় প্রেসক্লাব সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed