সিলেটে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৫৯০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিমারী করোনায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, হবিগঞ্জ ১ জন, মৌলভীবাজারে ১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯০ জনের। এসময়ে মোট ২০৫৪টি নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সে হিসেবে শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ১০৫, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৬৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪ শত ৫৪ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৪ হাজার ৯ শত ৩৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪ শত ১২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬ শত ২৩ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৬ শত ১৬ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৮ শত ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে এপর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৮২২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, জবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৬৫ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩০৭ জন। সুস্থদের মধ্যে ২১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৫ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত ৩৩ হাজার ৮৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৬৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৭৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৭২ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৪২৪ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২১ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।
Related News
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed