সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে মহিলার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে রাখা এক অজ্ঞাতনামা মহিলার লাশের পরিচয় জানতে চায় পুলিশ।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে মোগলাবাজার থানাধীন শিববাড়ীস্থ প্রগতি সিএনজি পাম্পের সন্নিকটে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।
সিয়েরা-৫৫ এএসআই/আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে মারাত্মক আহত ও অজ্ঞান অবস্থায় ওই মহিলাকে সুচিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ী চালক পথচারী ২২ বছর বয়সী ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে মারাত্মক আহত করে। মহিলাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মহিলার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। অজ্ঞাতনামা মহিলার লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্চ্যূয়ারীতে রাখা হয়েছে।
কেউ তার পরিচয় জানতে পারলে মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিউটি অফিসার -০১৩২০০৬৭৭১৯ ও এসআই/নিহারেন্দু বিজয় দাস-০১৭১৪-৪৩৩৩২২।
Related News
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More
নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে বন্ধী শাহজালাল সারকারখানা
বিশেষ সংবাদদাতা: নানা অনিয়ম ও দুর্নীতি বেড়াজালে নিমজ্জিত সিলেটের ফেন্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সারRead More



Comments are Closed