সিলেটে ব্লেড দিয়ে গলাকেটে বৃদ্ধের আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহর এলাকায় ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। রোববার (১ আগস্ট) ভোরে শাহজালাল উপশহর জি ব্লকের ১নং রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নুর উদ্দিন (৭০) গোয়াইনঘাট উপজেলার সাতকুরি কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মো. নুর উদ্দিন (৭০) গত কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছেন এবং প্রায়ই তিনি আত্মহত্যার চেষ্টা করতেন। রোববার সকালে ফজরের নামাজের পর হঠাৎ তিনি বাসার ওয়াসরুমে ঢুকে ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেন। এসময় চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন তার ছেলে নিজাম উদ্দিন। তিনি পুলিশকে জানান, তার বাবা কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন, সবসময় তিনি হতাশায় থাকতেন। কয়েকদিন আগেও তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এজন্য আমরা তাকে একাধিক ডাক্তারও দেখিয়েছি। কিন্তু আজ সকালে সুযোগ পেয়েই তিনি ঘরের ওয়াসরুমে ঢুকে ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed