Main Menu

সাবেক অর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত এর রোগমুক্তি কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৮ জুলাই) বাদ আসর সিলেট জজকোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, হাবিবুর রহমান হাবিব, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, এড. নুরে আলম সিরাজী, এড. আফসর আহমদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ফজলুল হক সেলিম।

এদিকে সাবেক অর্থমন্ত্রী, সিলেটের কৃতিসন্তান আবুল মাল আব্দুল মুহিত ও তাঁর ছেলে শাহেদ মুহিত সহ পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা কামনা করে আব্দুল জব্বার জলিল ট্রাস্টের উদ্যোগে বুধবার (২৮ জুলাই) দিনব্যাপী খতমে কোরআন ও বাদ আসর দরগা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া মাহফিলে আব্দুল জব্বার জলিল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আব্দুল জব্বার জলিল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মুফতি আব্দুল খাবির সহ বিশিষ্ঠ উলামায়ে ক্বেরামবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল এর সদ্য প্রয়াত মাতার রুহের মাগফিরাত ও তাঁর বড় বোনের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Share





Related News

Comments are Closed