দেশে করোনায় আরও ২৩৭ মৃত্যু, শনাক্ত ১৬,২৩০
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩০ জন। যা করোনা শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ১২।
এর আগে, গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৯২৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed