Main Menu

চুনারুঘাটে বজ্রপাতে নারী চা শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে কবিতা পাল (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২জন। নিহত কবিত উপজেলার দেওরগাছ ইউপির চন্ডীছড়া চা -বাগানের অরুণ পালের স্ত্রী।

গত মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ওই চা বাগানে বজ্রপাত তার মৃত্যু হয়। আহতরা হলেন, কল্যাণী তাঁতি (৩৬) ও অনিকা তাঁতি (২৭)। আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed