বিশ্বনাথে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাকালে কোভিড-19 পজেটিভ রোগিদের শ্বাসকষ্ট লাঘবে প্রবাসী আব্দুল গফফার, রিপন মিয়া, বুশরা টেলিকম, ফখরুল ইসলাম এর অর্থায়নে বিশ্বনাথ বাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট’ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে মানবসেবা ফাউন্ডেশন এর কার্যালয়ে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ বাসীর করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান এর সভাপতিত্বে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ থানার এস আই অরুপ সাগর গুপ্ত।
আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক শিপন মিয়া, মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নূর, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হোসেন, মানবসেবা পাঠশালার আহবায়ক আমিনুল ইসলাম।
বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা দিয়েছেন আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে অক্সিজেন এর পরিধি আরো বাড়ানো হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানবসেবা পাঠশালা কোষাধ্যক্ষ শেখ ইয়াছিন আহমেদ, বন্ধু ছায়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, মইন উদ্দিন, কামরুল ইসলাম সাব্বির, অলিউর রহমান সাজন, সায়েস্তা মিয়া,আবুল হাসান, রেদোয়ান আহমেদ প্রমুখ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed