সুনামগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদরের সোনাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ সদরের সোনাপুর এলাকার আব্দুল মতিনের মেয়ে হাফিজা আক্তার (২৬) এবং সিলেটের জালালাবাদের মইয়ারচর এলাকার মংগাই মিয়ার ছেলে আবুল মিয়া (২৫)।
র্যাব-৯ সিলেটের এএসপি সোমেন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed