সিলেটে ড্যাব ও জেড.আর.এফ এর মাস্ক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের এর উদ্যোগে আজ মঙ্গলবার সিলেটের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম।
মাস্ক বিতরণকালে ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সব সময় মাস্ক পরিধান করলে অন্তত কিছুটা হলেও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসুন সবাই মিলে কিছুটা দিন সচেনতার পাশাপাশি দায়িত্বশীল হই, একে অন্যকে সচেতন করার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের কোর্ডিনেটর ডাঃ শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডাঃ আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ড্যাব সিলেট জেলার দপ্তর সম্পাদক ডাঃ রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডাঃ সৌয়দ আল হোসেন, সদস্য ডাঃ মেহেদী হাসান অনিক, ডাঃ আশফাক আহমদ, ডাঃ মীর মইন উদ্দিন ইমন, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম মুবিন সহ প্রমুখ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed