Main Menu

ছাত্রদলনেতা আদিল আহমদ রিমন গ্রেপ্তার, মুক্তি দাবি

বালাগঞ্জ সংবাদদাতা : সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও প্রয়াত বিএনপি নেতা এম এ হকের ভাগনা আদিল আহমদ রিমনকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টায় দেওয়ানবাজার ইউনিয়নের জনকল্যাণ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আদিল আহমদ রিমন বালাগঞ্জে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার আসামী ছিলেন। বালাগঞ্জ থানার জি/আর-মামলা নং ৭৭/১৮।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।

এদিকে এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে করোনা কবলিত বাংলাদেশে আওয়ামী সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমনকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ, মামলা প্রত্যাহারের দাবি জানান।

Share





Related News

Comments are Closed