কক্সবাজারের উখিয়া পাহাড় ধসে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।
কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন-উখিয়ার বালুখালি ক্যাম্প-১০ এর দিল বাহার (২৬), আব্দুর রহমান (২), আয়েশা সিদ্দিকা(১), দিল বাহার (৪২) ও শফিউল আলম (৯)।
আহতরা হলেন-নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।
মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত কয়েকশ বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed