প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে শ্রীঘরে সাবেক প্রেমিক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক ওবায়দুল হককে (২০) পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তার সহযোগী হাবিবুর রহমান ও দেলোয়ার হোসেন পালিয়ে যায়।
আটক ওবায়দুল হক উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বেদন মিয়ার ছেলে। তার সহযোগী হাবিবুর রহমান একই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং অপর সহযোগী দেলোয়ার হোসেন একই ইউনিয়নের বরকত নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার হাসাউড়া গ্রামের মৃত মনফর আলীর ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের করিম মিয়ার মেয়ে শাহানা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিলো। এদিকে মেয়ের প্রেমিক ওবায়দুল হক তার ওই দুই বন্ধুসহ বরের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা চালায়। এসময় ধাওয়া খেয়ে দুই বন্ধু পালিয়ে গেলেও প্রেমিক ওবায়দুল হককে আটক করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চলমান নিয়ম অনুয়ায়ী আটক ওবায়দুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed