Main Menu

সাংবাদিক আবুলের মায়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের সিনিয়র সাংবাদিক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেনের মাতা এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার শাশুড়ী সাবাজি খাতুন সোমবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সোমবার রাত ৯টায় কোম্পানীগঞ্জের ইসলামপুর ঈদগাহে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আবুল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed