Main Menu

তালতলীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেস্টা

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দর্জির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত নিজাম মীর (৫৫) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সন্ধ্যে ছয়টায় মোটরসাইকেল যোগে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে জখম করে। এ সময় জনতা তাদের গনধোলাই দেয়। এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত নিজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি। এসময় কিছু বুঝে উঠার আগেই রহিম মিয়ার দর্জির দোকানের সামনে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন (৩০) এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনি (২২) আমার গলাতে বগি দা দিয়ে কোপ দেয়। এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুইয়ের উপর কোপ লাগে। আমার নাত জামাতার সাথে তাদের দ্বদ্ব ছিল আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম।

তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান, আহত ব্যক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছিল। চামড়ার নিচেও আরো দুটি সেলাই করতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed