Main Menu

তালতলীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ১

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীর তেতুলবাড়িয়ায় জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন থাকায় পরিবারের ধারণা তাকে হত্যা করা হয়েছে। তিনি মৃত আমজাদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীরের বড় ছেলে আলিম স্থানীয় এক আড়ৎদারের কাছ থেকে দাদন নিয়ে নৌকা-জাল ক্রয় করে মাছ ধরে আসছিলেন। নদীতে মাছ না থাকায় তিনি আড়ৎদারকে নগদ দশ হাজার টাকা, নৌকা ও জাল বাবদ সত্তর হাজার টাকা পরিশোধ করার পরেও দশ হাজার টাকা বাকি ছিল। সেই টাকা আদায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আড়ৎদার জহির, তার বড় ভাই আব্দুল হাই, ভাতিজা ফিরোজ, মোহাম্মদ ও ভাইজি জামাই ফোরকান সহ কতিপয় লোক তার বাড়িতে এসে জাহাঙ্গীরকে মারধর করেন এবং হত্যার হুমকি দিয়ে যান।

একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, জহির এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন সময় মানুষকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ, জুয়া খেলা সহ নানা অপকর্মের সাথে জড়িত। তার ভাই নিশানবাড়ীয়া ইউপির সদস্য হওয়ায় এভাবে অপকর্ম করে আসছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে এবং জহির নামের একজনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed