দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভার্চুয়াল দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে ভার্চুয়াল দোয়া মাহফিল বুধবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন ও সাবেক সভাপতি আজমল খান গত কয়েকদিন থেকে অসুস্থ রয়েছেন। তাদের সুস্থতা কামনা করে ভার্চুয়াল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী সদস্য খায়রুল আমিন রাফসানের কারিগরি সহায়তায় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য আজমল আহমদ রোমন প্রমূখ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের ও দেশ বিদেশের অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন। বিজ্ঞপ্তি
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed