Main Menu

সিলেটের যেসব এলাকায় শুক্রবার থাকবে না বিদ্যুৎ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার (৯ জুলাই) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকাগুলো হচ্ছে- মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।

বিদ্যুৎ বিতরন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প-১, সিলেট কর্তৃক শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি বাস সেকশনে সংযোগ প্রদানের জন্য নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা জানিয়েছেন বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code